আপডেট:

Tuesday, April 23, 2019

আসুন বাংলা পড়ি। পর্ব ১৭

...................................................................................................
বাংলা পড়াশুনা 
web:www.macrocollections4u.blogspot.com
.............................................................................. 
### ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ।

### ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ।

### পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা।

### ‘চাচা কাহিনীর’ লেখক সৈয়দ মুজতবা আলী। এটি একটি রম্যরচনা।

### বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। পদ ৫ প্রকার যথাঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া।

### ‘রাজলক্ষ্মী’ চরিত্র স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র।

### ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ‘ধাতু’। ধাতু তিন প্রকার যথাঃ মৌলিক, সাধিত, যৌগিক ধাতু। বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার।

### “স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। এটি ‘পদ্মিনী উপাখ্যান(১৮৫৮)’ কাব্যগ্রন্থের একটি চরণ।

### শুদ্ধ বানানঃ দারিদ্র্য, দরিদ্র এবং দরিদ্রতা। 

### ফারসি উপসর্গঃ কার, নিম, দর, না, ফি, বদ, বে, বর, ব, কম।

### পাষাণ, আষাঢ়, ভাষণ বানানে স্বভাবতই মূর্ধন্য ষ হয়।

### ‘মোদের গরব, মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা অতুলপ্রসাদ সেন।

### মধুসূদন দত্তের রচিত ‘বীরঙ্গনা’ পত্রকাব্য। মেঘনাদবদ- মহাকাব্য, ব্রজাগঙ্গা – আখ্যান কাব্য।

     ### বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর(চতুর্দশ শতকের)। তার কাব্যগ্রন্থ হলঃ ‘ইউসুফ জুলেখা’। সাবিরি খান, শেখ ফয়জুল্লাহ ও মুহাম্মদ কবীর ষোল শতকের কবি। 
ধন্যবাদ সবাইকে। 

No comments:

Post a Comment